গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৩৫ এএম ২০২৬
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান!
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে।

লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরো বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছেন।

ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ।

তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা গেছে, এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।

ভিডিওটির কমেন্ট বক্স বিশ্লেষণ করে দেখা যায়, অনেক দর্শকই ভিডিওটিকে সত্য বলে বিশ্বাস করছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এই ভিডিও বা কার্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাশাপাশি ওই সূত্র জানায়, শাকিব খান আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণাতেই অংশ নেননি।

বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ঈদ উপলক্ষে মুক্তির জন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন। এরপর শুরু করবেন নতুন সিনেমা ‘রকস্টার’-এর কাজ।

এসি/আপ্র/০৯/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই