গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোজা রেখে শুটিংয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম: মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১৫ এএম ২০২৬
রোজা রেখে শুটিংয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম: মৌসুমী হামিদ
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। পর্দার ব্যস্ততার মাঝেও রমজান মাস এলে নিজেকে খানিকটা বদলে নেন তিনি।

তার ভেতরের মানুষটা যেন ফিরে যায় অনেক দূরের সেই শৈশব-কৈশোরে। যেখানে রমজান মাস আসতো অনেক রঙিন মুহূর্ত নিয়ে।

রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি আর ভেতরের শান্তির সময়, এমনটাই মনে করেন মৌসুমী। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেন রোজার আমেজটুকু ধরে রাখতে। তবে শুটিং সেটে রোজা রাখা যে সহজ নয়, সে কথাও অকপটে স্বীকার করলেন তিনি।

রমজানে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে হাসতে হাসতেই বলেন, ‘আসলে আলাদা করে বলার মতো কোনো নাটকীয় স্মৃতি নেই। সবার মতোই রোজা কাটে। তবে একবার শুটিং করতে গিয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম। পরে ইউনিটের একজন বলল, ‘আপু, আপনি না বললেন রোজা?’ তখন বুঝলাম ভুল হয়ে গেছে!’

শৈশবের রোজার স্মৃতি আরো রঙিন। সাতক্ষীরায় বেড়ে ওঠা এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় পুরো রোজা রাখা হতো না। থাকতাম ‘অর্ধেক রোজা’। দুপুরের দিকে প্রচণ্ড ক্ষুধা লাগলে সেটাকেই অর্ধেক রোজা বলে সান্ত্বনা দেওয়া হতো নিজেকে। আর একবার কেউ শিখিয়ে দিয়েছিল, পুকুরের পানির নিচে ডুব দিয়ে পানি খেলে নাকি আল্লাহ দেখবেন না! সেই সরল বিশ্বাসে ডুব দিয়ে পানি খাওয়ার দুষ্টুমির কথাও এখন মনে পড়লে হাসি পায় তার।

এদিকে রমজানের মাঝেই মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত নতুন ওয়েব সিনেমা ‘জ্বীনের বাচ্চা’। মোস্তাফিজুর নূর ইমরান পরিচালিত এ কাজটিতে তিনি অভিনয় করেছেন এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে। চরিত্রটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোচনা তৈরি হয়েছে।

মৌসুমীর ভাষায়, ‘রেসপন্স খুব ভালো পাচ্ছি, বিশেষ করে আমার পারফরম্যান্স নিয়ে।’

ঈদের কি কাজ আসছে তা জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘ঈদের জন্য একটা সাত পর্বের নাটকের কাজ শেষ করেছি। আমার সঙ্গে চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাসসহ আরও অনেক গুণি তারকারা আছেন। খুব ভালো একটি কাজ। আশা করছি সবাই উপভোগ করবেন।’

এসি/আপ্র/২৩/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই