গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শপিং করতে গিয়ে আইফোন চুরি হলো নায়িকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
শপিং করতে গিয়ে আইফোন চুরি হলো নায়িকার
ছবি

ছবি সংগৃহীত

নিউ মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে নিজের আইফোন হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। গতকাল (১৪ মার্চ) শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আজ (১৫ মার্চ) রোববার এ বিষয়ে জিডি করবেন বলে জানিয়েছেন মৌমিতা।

মৌমিতা মৌ তার ব্যক্তিগত নম্বর বা ফেসবুক থেকে কেউ যোগাযোগ করলে এড়িয়ে চলার আহ্বান করেছেন।

বাবার ক্যানসারে চিকিৎসার কারণে বেশকিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন মৌমিতা মৌ। সর্বশেষ তার অভিনীত সিনেমা ছিলো গুণী চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।

ঢালিউড অভিনেত্রী মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত 'তোমারই আছি তোমারই থাকব' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

পাশাপাশি তিনি বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডার’সহ আরও বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একসময় নাটকে অভিনয়ও শুরু করেন মৌমিতা।

এসি/আপ্র/১৫/৩/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই