গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে জনপ্রিয় ‘দ্য লড অফ দ্য রিংস’ সিনেমার নতুন কিস্তুর শুটিং। সিরিজের ভক্তদের জন্য সুখবর হল ব্লকবাস্টার সিরিজটির সবশেষ সিনেমা ‘দ্য হান্ট ফর গলাম’-এ দেখা যেতে পারে কেইট উইন্সলেটকে। 

এ তথ্য জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার। অ্যান্ডি সারকিস পরিচালিত এই সিনেমায় টাইটানিকের নায়িকা উইন্সলেটকে কোন চরিত্রে দেখা যাবে সেটা নিশ্চিত করেনি হলিউড রিপোর্টার। 

সারকিস নিজেই গলাম চরিত্রে অভিনয় করছেন। সিরিজের প্রথম তিনটি সিনেমা ও এর স্পিন অফ ‘দ্য হবিট’ ট্রিলজিতেও গলাম চরিত্রে অভিনয় করেন সারকিস। ‘হবিট’ ট্রিলজির পর ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির আগে শুরু হচ্ছে ‘দ্য হান্ট ফর গলাম’ এর কাহিনী। 

সিনেমায় দেখা যাবে, বিলবো ব্যাগিনস এর আংটি নিয়ে আরও তথ্য জানতে অ্যারাগন ও গ্যানডালফ গলাম-এর খোঁজ করছে। সিনেমায় ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা স্যার ইয়ান ম্যাককিলেনকে তার পরিচিত গ্যানডালফ দ্য গ্রে চরিত্রে দেখা যাবে। 

আর ফ্রোডো চরিত্রে ফিরতে পারেন এলাইজা উড। উইন্সলেটকে সবশেষ জেমস ক্যামেরনের ব্লকবাস্টার হিট ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় রোনাল চরিত্রে দেখা গেছে। 

এছাড়া গত বছর নিজের ছেলে জো অ্যান্ডার্সের লেখা চিত্রনাট্যে তৈরি ‘গুডবাই জুন’ পরিচালনা করেন তিনি। গলামকে নিয়ে নির্মিত এই সিনেমার দুটি পর্ব বানানো হবে। যার প্রযোজনা করবেন ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজির পরিচালক পিটার জ্যাকসন।

 

ডিসি/আপ্র/১৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
২৯ মার্চ ২০২৬

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। খবরটি আনন্দবাজার পত্রিকাকে নিশ্...

আট দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’
২৯ মার্চ ২০২৬

আট দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। তুলনাম...

আমি এখন বাঘিনী: কিয়ারা আদভানি
২৯ মার্চ ২০২৬

আমি এখন বাঘিনী: কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশে...

কক্সবাজার উৎসবে সেরা অভিনেত্রী অপু বিশ্বাস
২৯ মার্চ ২০২৬

কক্সবাজার উৎসবে সেরা অভিনেত্রী অপু বিশ্বাস

কক্সবাজার সমুদ্র সৈকতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের। কক্সব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে