গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাইপ নয়, আত্মার শান্তির গানে ফিরতে চান প্রীতম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:১৫ এএম ২০২৬
হাইপ নয়, আত্মার শান্তির গানে ফিরতে চান প্রীতম
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান নিজের ক্যারিয়ারের শুরুতেই ভিন্নধর্মী সলো প্রোজেক্ট দিয়ে দর্শকদের নজর কাড়েন। 

‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’—একটির পর একটি গানে তৈরি হয় আলাদা পরিচিতি। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি বাড়িয়ে চলচ্চিত্রের প্লেব্যাকেও নিয়মিত হয়ে ওঠেন তিনি। 

বিশেষ করে আইটেম গানগুলোতে তার কণ্ঠ বেশ পরিচিত হয়ে ওঠে। তবে এবার সেই ধারা থেকে কিছুটা সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এই শিল্পী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রীতম জানান, আপাতত সিনেমার ‘হাইপ তোলা’ ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান তিনি। 

বৈচিত্র্যময় বা নতুন ধরনের কাজের সুযোগ না এলে এই ঘরানায় আর ফিরবেন না বলেও জানিয়েছেন।


প্রীতম বলেন, তিনি আবার ফিরতে চান নিজের আগের সুর-ধারায়। “এখন আমি ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে হয়তো হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।” তবে চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই শিল্পী।

 তিনি বলেন, “সিনেমার গান নিয়ে যারা তাকে সমর্থন করেছেন, এমনকি যারা সমালোচনা করেছেন—সবাইকে তিনি ধন্যবাদ জানাতে চান।” উল্লেখ্য, এবারের ঈদেও সিনেমার আইটেম গান শোনা গেছে প্রীতমের কণ্ঠ। 

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি রুনা লায়লা-র সঙ্গে। ধারণা করা হচ্ছে, এই প্রোজেক্টের পরই আইটেম গান থেকে কিছুটা দূরে সরে আসবেন তিনি। 

সংগীতের পাশাপাশি অভিনয়েও এখন ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। 

শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যেখানে তার বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী।

 

ডিসি/আপ্র/২৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই