গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:৪৩ এএম ২০২৬
থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা
ছবি

ছবি সংগৃহীত

প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড বলে প্রস্তুতিতে আরও বেশি মনোযোগী আফঈদা-প্রীতিরা। মাঝে খেলা প্রস্তুতি ম্যাচগুলোতে করা ভুলগুলো শুধরে নেওয়ার দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলারও। 

এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপের পথচলা বাংলাদেশ শুরু করবে আগামী বুধবার প্রতিযোগিতার আয়োজক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালে। 

‘এ’ গ্রুপের অপর দুই দল ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও সবশেষ তিন আসরে গ্রুপ পর্বে খেলা ভিয়েতনাম। এ মুহূর্তে বাংলাদেশের ভাবনায় অবশ্য ২০০৪ সালের আসরে চতুর্থ হওয়া থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং ক্যাম্পে রোববারের অনুশীলনের ফাঁকে বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় সুরভি আকন্দ প্রীতি জানালেন, প্রথম ম্যাচ ঘিরেই আপাতত তাদের সব পরিকল্পনা।


“গত (প্রস্তুতি) ম্যাচে জর্ডানের সাথে খেলছি। ওই ম্যাচে আমাদের যে ভুলত্রুটিগুলো হয়েছে, ওগুলা মাঠে অনুশীলন করে ওটা শোধরানোর চেষ্টা করছি। এখানকার মাঠের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। দলের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। সবাই প্রস্তুত। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ।” 

“যেহেতু আমাদের থাইল্যান্ডের সাথে প্রথম ম্যাচ, তো (কোচ) আমাদের ভিডিও ক্লাস করাবে নিশ্চয়ই। সে অনুযায়ী বলবে মাঠে খেলতে এবং আমরাও সেভাবেই খেলব। দলের সবাই সুস্থ আছে। 

কিছু কিছু জায়গায় একটু চোট সমস্যা আছে, তো সেটা সেরে যাবে ইনশাআল্লাহ।” একদিন রিকভারির পর অনুশীলনে পুরো দলকে পেয়ে খুশি মাসুদ আহমেদ উজ্জ্বল। এই গোলকিপার কোচ বললেন, পরিকল্পনা অনুযায়ী চলছে সবকিছু। “আমরা ব্যাক টু ব্যাক দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, একারণে মেয়েরা একটু ক্লান্ত ছিল। 

গতকালকে আমরা রিকভারি করেছি এবং আজকে সকাল থেকে আবার টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আজকে সকালের ট্রেনিং সেশনটা খুব ভালো হয়েছে।” 

“ছোটখাটো কিছু চোট সমস্যা ছাড়া বড় ধরনের কোনো চোট নেই। সবাই ট্রেনিংয়ে যোগ দিয়েছে আজ। পুরো স্কোয়াড আমরা পেয়েছি। ট্রেনিং সেশনে কোচ যে উদ্দেশ্যে আজকে মাঠে এসেছিলেন, আমি তার সহকারী হিসেবে মনে করি, আমাদের উদ্দেশ্যটা মোটামুটি সফল হতে যাচ্ছে।”

 

ডিসি/আপ্র/২৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই