গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

নাগরিক ফোরামের মতবিনিময় সভায়-পুলিশ কমিশনার

খুলনায় চরমপন্থী- সন্ত্রাসী চক্র ও মাদক কারবারিদের উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৩০ এএম ২০২৬
খুলনায় চরমপন্থী- সন্ত্রাসী চক্র ও মাদক কারবারিদের উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেছেন, মহানগরীতে রাজনৈতিক সহিংসতা বা গার্মেন্টসকেন্দ্রিক অস্থিরতা না থাকলেও এখানে চরমপন্থী, গোপন সন্ত্রাসী চক্র এবং মাদক কারবারিদের উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ দমনে কেএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে ।

প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে খুলনা মহানগরীতে সংঘটিত ৩৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৩টির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ, যা প্রায় শতভাগ সাফল্যের কাছাকাছি।

সন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, এক্ষেত্রে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ত্রাসী ও চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। কেউ তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে খুলনা নাগরিক ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ সকল কথা বলেন মোহাম্মদ জাহিদুল হাসান।

এ সময় খুলনা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর অপরাধ, মাদক প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা ও পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), নাগরিক ফোরাম, খুলনার মহাসচিব এসএম ইকবাল হাসান তুহিন ও নাগরিক ফোরাম, খুলনার সাংগঠনিক সচিব শাকিল আহমেদ-সহ নাগরিক ফোরামের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সানা/এসি/আপ্র/২৯/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন
২৯ অক্টোবর ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন

অনাদি কুমার মণ্ডল: ইতালিতে সরাসরি পাঠানো ও ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৮...

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে
২৯ অক্টোবর ২০২৬

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীত...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শ...

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি
২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে