গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২৫ এএম ২০২৬
ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই গ্রুপের সদস্য হিসেবে নাম আসায় নতুন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কের প্রেক্ষিতে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।


সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গঠিত সেই গ্রুপে আওয়ামী লীগপন্থী শিল্পী ও কলাকুশলীদের যুক্ত করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই গ্রুপের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

সম্প্রতি ভাবনার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।

এদিকে ‘আলো আসবেই’ গ্রুপে থেকেছেন তবে রাজপথে নামেননি। চিত্রনায়ক সায়মান সাদিক, অভিনেত্রী শাহনুর, আশনা হাবিব ভাবনাসহ আরও বেশ কিছু তারকা সেই গ্রুপে যুক্ত ছিলেন। যারা ফেরদৌস-রিয়াজদের নির্দেশনা মোতাবেক রাজপথে নামতে পারেননি, তবে তাদের আন্দোলনের পক্ষ আছেন বলে জানিয়েছেন।

এর মধ্যে ২০২৪ সালের ১ আগস্ট যখন ফেরদৌস শিল্পীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান, তখন চিত্রনায়িকা শাহনুরকে বলতে দেখা যায় ‘আমরা যশোর আছি।

 তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কষ্ট লাগছে। আমি আপনাদের সাথে আছি সবসময়।’


একইসময়ে চিত্রনায়ক সায়মন সাদিক ও অভিনেত্রী ভাবনাকেও একই রিপ্লাই দিতে দেখা যায়। এর মধ্যে ভাবনা জানান, আমরা একসঙ্গে কিশোরগঞ্জে থাকায় আসতে পারছি না। তবে মনটা পড়ে আছে। জয় বাংলা’

এক নেটিজেন লিখেছেন, ‘"আলো আসবেই" গ্রুপের মেম্বার’। অন্য একজন লিখেছেন, ‘২০২৪-এর আন্দোলনের সময় ওই গ্রুপে যা ঘটেছিল, তা জাতি ভুলেনি।’ 

এমন সব সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ভাবনা।


ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। 

যে ভিডিও ভাইরাল করছেন, সেটিও যেমন স্টেজে আমার নৃত‍্যনাট‍্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত‍্যনাট‍্য। 

নৃত‍্যনাট‍্য কী, সেটা গুগলে সার্চ করে নেবেন। আবার এখন যেসব রাজনৈতিক মানুষের সাথে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের অনুষ্ঠানের।’

রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ভাবনা দাবি করেন, তিনি কোনো পক্ষ হয়ে কাজ করেননি। তার ভাষ্য, ‘৫০ মিনিটে তাদের সাথে কী কী কথা হয়েছে, সব টেলিভিশনে দেখতে পারবেন। অনেকদিন চুপ ছিলাম। একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে এক বিন্দু সুবিধা নিইনি।

 

তবুও যেভাবে আমি বুলিং, অপমান থেকে শুরু করে আরও ভয়ংকর অনেক কিছুর শিকার হয়েছি, তা বলব কোনো একদিন।’

নিজেকে অরাজনৈতিক উল্লেখ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নেই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। 

 

সবার সাথেই কাজ করব। যেমন একজন ব্যবসায়ী সবার সাথে কাজ করে, যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে। একজন শিল্পী হিসেবে আমাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকলে আমি যাব, আমি কাজ করব।’

ভবিষ্যতে রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই জানিয়ে ভাবনা বলেন, ‘আমি কোনো দলের হয়ে কাজ করিনি, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই, ছিলও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন। আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে থাকতে চাই। 

অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দিন। ছবি আঁকতে দিন, কবিতা লিখতে দিন।’

 

ডিসি/আপ্র/২২/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে