গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:১৩ এএম ২০২৬
গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব
ছবি

ছবি সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

বুধবার (২২ এপ্রিল) কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা সংকটের সময়ে বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল সীমান্ত এলাকায়। 

সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান।


এ বিষয়ে নুসরাতকে জেরা করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে ইডির একটি সূত্র বলেন, রেশনের গম পাচারের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু নাম পাওয়া গেছে। বাংলাদেশে গম পাচার নিয়ে নুসরাতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। 

 

কিছু দিন আগে বর যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন এই অভিনেত্রী। কলকাতায় ফিরেছেন কি না, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমটির পক্ষ থেকে নুসরাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে নুসরাতের ঘনিষ্ঠ সূত্রের দাবি- ইডির ডাকে সাড়া দেবেন অভিনেত্রী নুসরাত জাহান। 

কিন্তু কলকাতার সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতে ইডির কেন্দ্রীয় সদর দপ্তরে যাবেন। তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নুসরাত জাহান। 

তারপর রাজনৈতিক অঙ্গনে গ্ল্যামারের রং ছড়ালেও কাজের কাজ খুব একটা করেননি বলে দাবি অভিনেত্রীর নিন্দুকদের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন পাননি নুসরাত। 

এমনকি, দলের প্রচারে যেসব তারকারা ছিলেন, সেই তালিকায়ও ছিলেন না তিনি। ফলে দলের উপর খানিকটা অভিমান হয়েছিল তার। তবে সব মান-অভিমান ভুলে চলতি বছরের বিধানসভা নির্বাচনে দলের পাশে আছেন নুসরাত জাহান। 

বিধানসভা নির্বাচনে যেসব তারকারা প্রচারে অংশ নেবেন, সেই তালিকায় নাম রয়েছে তার।

 

ডিসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই