গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩৯ এএম ২০২৬
কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয়ে সরব হন, সঙ্গে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানান বর্তমান সময়ের এই অভিনেত্রী। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। শুরুতে সংক্ষেপে প্রসঙ্গটি তুলে ধরে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। 

কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ। এরপর পেশাদার সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান এই অভিনেত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।


পোস্টের পরবর্তী অংশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

খানিকটা ব্যাখ্যা দিয়ে লেখেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’। 

সবশেষে ভক্ত-অনুরাগীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকার পরামর্শ দেন সুনেরাহ। তিনি লিখেছেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না। 

উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো সুনেরাহও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়েন। বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র; দুই মাধ্যমেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

ডিসি/আপ্র/২২/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই