গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কখনো হাল ছাড়িনি : মিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০১ এএম ২০২৬
কখনো হাল ছাড়িনি : মিম
ছবি

ছবি সংগৃহীত

চ্যালেঞ্জ জয় করে শোবিজে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন তিনি। 
নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা।


তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ 
গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেরই উত্থান দ্রুত হয়, কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই।


মিম মনে করেন, ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’

 

প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে, কাজ থমকে যায়। 
মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।

 

নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে ‘না, এটা পারছি না’, ওকে ফাইন, ‘এটা হচ্ছে না’, আরেকটা হবে।

তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’

ডিসি/আপ্র/২৫/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই