গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না: মেঘনা আলম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না: মেঘনা আলম
ছবি

ছবি সংগৃহীত

সামানের নির্বাচনে সবার জন্য বার্তা দিয়েছেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম ।


সোমবার (২২ ডিসেম্বর) আদলতে এসে তিনি বলেন, ঢাকা–৮ আসনে ও বাংলাদেশের যত আসনেই নির্বাচন হচ্ছে সবার জন্য বার্তা থাকবে প্লিজ দল না দেখে আপনারা প্রার্থী দেখুন। শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না।


এসময় তিনি আরো বলেন, ‘আলটিমেটলি আপনার দায়িত্ব একজন মানুষ নিবে। সেই মানুষটা কেমন তার কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু স্বচ্ছতা আছে সেটা যাচাই করে আপনারা ভোট দিন। কারণ অনেক বছর হয়ে গেছে স্বাধীনতার। আমরা এতদিন বলতাম যে দেশটার বয়স কম, হয়তো অনেক সময় লাগবে ঠিক হতে। কিন্তু আমরা দেখছি আমাদের চেয়ে কম বয়সী মাত্র দশ বছর হয়েছে স্বাধীন সেই দেশরাও আমাদেরকে উন্নতির জায়গায় অনেক অতিক্রম করে গেছে। সো বাংলাদেশের এই যে অজুহাত দিতে থাকে যে আমাদের সময় লাগবে, এই অজুহাত থেকে বের হয়ে আসার সময় হয়েছে। এমন কাউকে ভোট দিন যিনি বাংলাদেশকে সত্যিকার অর্থেই উন্নত দেশে রূপান্তর করার সক্ষমতা, সদিচ্ছা এবং সততা রাখে।’


উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম।


মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।


তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।


ওআ/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে