গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্টার কিডদের জন্য একাধিক সিনেমা হারিয়েছেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
স্টার কিডদের জন্য একাধিক সিনেমা হারিয়েছেন কৃতি শ্যানন
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী কৃতি শ্যানন-কে। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেগুলো হারাতে হয়েছে তাকে। আর সেই সুযোগগুলো চলে গেছে স্টার কিডদের কাছে। 

 

কৃতি বলেন, “এমন অনেক চরিত্র ছিল, যেগুলোর খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আমি পাইনি। সেগুলো স্টার কিডদের কাছে চলে গেছে, যা আমার নিয়ন্ত্রণে ছিল না।” 

 

চলচ্চিত্র পরিবার থেকে না আসায় বলিউডে টিকে থাকার লড়াইটা আরও কঠিন ছিল বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, “যখন আপনি চলচ্চিত্র পরিবারের কেউ নন, তখন আপনাকে অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। 

আমি ধীরে ধীরে বড় হয়েছি, ঝুঁকি নিয়েছি এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শিখেছি। আমাকে কিছুই হাতে তুলে দেওয়া হয়নি, প্রতিটি সুযোগ নিজের পরিশ্রমে অর্জন করতে হয়েছে।”


মিমি সিনেমার আগে দীর্ঘ সময় হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছিল বলেও জানান কৃতি। 

তিনি বলেন, “একটা সময় ছিল, যখন কিছুই ঠিকমতো হচ্ছিল না। সবকিছু খুব বিভ্রান্তিকর লাগত। তবে এখন সেই সময়টার জন্য আমি কৃতজ্ঞ। কারণ, ব্যর্থতাই আমাকে বুঝতে সাহায্য করেছে আমি কী করতে চাই না। সত্যি বলতে, সাফল্যের চেয়ে ব্যর্থতাই মানুষকে বেশি শেখায়।” 

 

একই সাক্ষাৎকারে নিজের ‘ড্রিম বায়োপিক’ নিয়েও কথা বলেন কৃতি শ্যানন। সুযোগ পেলে কিংবদন্তি অভিনেত্রী রেখা-র বায়োপিকে অভিনয় করতে চান বলে জানান তিনি। কৃতি বলেন, “রেখা। তিনি তো একেবারে দুর্দান্ত ব্যক্তিত্বের একজন নারী। আমি জানি, দেখতে আমি তার মতো নই। 

 

কিন্তু আমি তাকে ভীষণ ভালোবাসি। তার হৃদয়, সাহস আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। তিনি উষ্ণ, বুদ্ধিমতী এবং নিজের শর্তে জীবন কাটিয়েছেন।” 

 

বর্তমানে কৃতি শ্যানন ব্যস্ত রয়েছেন ককটেল ২-এর কাজ নিয়ে। পাশাপাশি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা-র বিপরীতে নতুন একটি প্যান-ইন্ডিয়া সিনেমাতেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

 

ডিসি/আপ্র/০৯/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই