গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল ইমান আলি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ১৪:৫৪ এএম ২০২৬
‘রাগ করলা’ সংলাপে ভাইরাল ইমান আলি
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যমে নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে ‘রাগ করলা?’ সংলাপটি। ফেসবুক পোস্ট, মন্তব্য, ইনবক্স চ্যাট থেকে শুরু করে বিভিন্ন ভিডিও কনটেন্টেও এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই সংলাপ। হাস্যরস, ব্যঙ্গ ও স্যাটায়ারের ভাষা হিসেবে এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে নেটিজেনদের মধ্যে। আর এই সংলাপের সূত্র ধরেই আলোচনায় উঠে এসেছেন ইমান আলি নামের এক অভিনয়শিল্পী।

বর্তমানে ভাইরাল এই মুখকে অনেকেই প্রথমে কবিরাজ বা গণক ভেবেছিলেন। তবে বাস্তবে তিনি একজন অভিনয়শিল্পী। প্রায় ১৭ বছর আগে লালমনিরহাটের হাতিবান্ধা থেকে জীবিকার সন্ধানে গাজীপুরে আসেন তিনি। শুরুতে রিকশা চালাতেন। পরে নানা কাজের সঙ্গে যুক্ত হলেও জামালপুরের দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয়ের পর স্থানীয় নাটকে অভিনয় শুরু করেন। গত ১২-১৩ বছর ধরে বিভিন্ন লোকনাট্য ও ভিডিও কনটেন্টে অভিনয় করে আসলেও এতদিন পরিচিতি পাননি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে গণকের চরিত্রে অভিনয় করেন ইমান আলি। সেখানে তার সংলাপ—‘রাগ করলা? কথা ঠিক না বেঠিক?’—দ্রুত দর্শকদের নজর কাড়ে। ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত সড়কে কাঁধে ঝোলা নিয়ে এক ব্যক্তির হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন তিনি। কথার ধরন, চোখের ইশারা ও আত্মবিশ্বাসী উপস্থাপনাই মূলত দর্শকদের কাছে হাস্যরসের বিষয় হয়ে ওঠে।

অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ পায়। ইমান আলি জানান, তার নিজের ফেসবুক থেকে প্রকাশ করা ভিডিওটি প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ দেখেছেন। বর্তমানে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা থেকে সাধারণ ব্যবহারকারীরাও এই সংলাপ ব্যবহার করে নানা ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করছেন। কেউ অফিসের বসকে নিয়ে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তৈরি করছেন কৌতুকধর্মী কনটেন্ট।

ইমান আলি বলেন, তিনি মানুষের বিনোদনের মাধ্যমে পরিচিত হতে চেয়েছিলেন। তিনি পেশাদার কোনো কবিরাজ নন, বরং অভিনয়ই তার আসল পরিচয়। ভাইরাল হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। একটি টেলিভিশন চ্যানেল তার অনুষ্ঠান করার আগ্রহ দেখিয়েছে বলেও উল্লেখ করেন।

ভবিষ্যতে সুযোগ পেলে নাটক, টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে নিয়মিত অভিনয় করতে চান ইমান আলি।

এসি/আপ্র/১৯/০৫/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই