গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মৃত্যুবার্ষিকীতে আজম খান স্মরণে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
মৃত্যুবার্ষিকীতে আজম খান স্মরণে বিশেষ আয়োজন
ছবি

সন্ধ্যা ছয়টায় প্রচার হবে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ নামের বিশেষ অনুষ্ঠান -ছবি সংগৃহীত

পপগুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। বাংলাদেশের ব্যান্ড সংগীতের অগ্রপথিক হিসেবে বিবেচিত এই শিল্পীকে স্মরণে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ছয়টায় প্রচার হবে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ নামের বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে অংশ নেবে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’। ব্যান্ডটির সদস্যরা অনুষ্ঠানে তার প্রতি স্মৃতিচারণ করবেন এবং পপগুরুকে নিয়ে বিভিন্ন স্মৃতিকথা শোনাবেন।

‘উচ্চারণ’ ব্যান্ডটি আজম খানের পুরোনো সহকর্মীদের হাত ধরে নতুনভাবে আবার সংগীতমঞ্চে ফিরে এসেছে। দুলাল জোহা, পিয়ারু খান, পার্থ মজুমদারসহ অভিজ্ঞ সংগীতশিল্পীরা এই ব্যান্ডকে পুনর্গঠন করেছেন।

বর্তমান লাইনআপে রয়েছেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পিয়ারু খান (ভোকাল ও পারকাশন), সেকান্দার আহমেদ খোকা (বেস গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।

অনুষ্ঠানে আজম খানের জনপ্রিয় একাধিক গান পরিবেশিত হবে। পাশাপাশি ব্যান্ড সদস্যরা শোনাবেন ‘উচ্চারণ’-এর দীর্ঘ পথচলা, বিভিন্ন গানের পেছনের গল্প এবং আজম খানের সঙ্গে তাদের ব্যক্তিগত স্মৃতি।

অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

এ ছাড়া শনিবার দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকাকথন’-এর বিশেষ পর্বেও থাকবে আজম খানকে নিয়ে আলোচনা।

এই পর্বে উপস্থিত থাকবেন আজম খানের ছোট মেয়ে অরনী খান, ব্যান্ড ‘ফিডব্যাক’-এর ফোয়াদ নাসের এবং গিটারিস্ট ও সংগীত পরিচালক পার্থ মজুমদার।

ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ এই পর্ব উপস্থাপনা করবেন ইফফাত আরা ইরা।

আজম খান আজিমপুরে ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। ২০১১ সালের ৫ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার কণ্ঠে ‘আলাল দুলাল’, ‘যে মেয়ে চোখে দেখে না’, ‘প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাক না’, ‘আমার বঁধুয়া কী গাইতে জানে গান’সহ অসংখ্য গান জনপ্রিয়তা পায়।

এছাড়া তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’, ‘চার কলেমা সাক্ষী দেবে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘জ্বালা জ্বালা’ ও ‘ও চাঁদ সুন্দর’।
সানা/আপ্র/৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই