গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৩৯ এএম ২০২৬
এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
ছবি

ছবি সংগৃহীত

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন। তাদের নতুন কাজ নিয়ে দর্শকের মনে আগ্রহ বেশ। আবার লাইভ পারফর্মেন্স দেখার আগ্রহও কম নয়। 

এবার সেই সুযোগ মিলবে, তবে টিভি পর্দায়। ২৪ মে মালয়েশিয়ায় এক মঞ্চে পারফর্ম করেছিলেন তারা। ‘সোনালী সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরা। তবে দেশের মানুষের সে সুযোগ হয়নি।

 


এবার এনটিভির পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। আগামীকাল চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘সোনালী সন্ধ্যা’। 

 

রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম, জেফার ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ অনেককে। 

 

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারতি হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। 

জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। 

এরকম আরো অনেক অনুষ্ঠানে সাজানো হয়েছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

 

ডিসি/আপ্র/০২/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই