গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৫১ এএম ২০২৬
জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ
ছবি

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ -ছবি সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া জন্মগতভাবে ভারতীয় হলেও এখন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী। বিশ্বজুড়ে তার বিচরণ, জনপ্রিয়তা। আজ এ সফল অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ দিনে অদেখা রূপ নিয়ে হাজির তিনি। 

অবশ্য এই অদেখা রূপ তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। 

সে চরিত্রেরই দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। ‘বারাণসী’র ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘আরো নতুন অভিযান, আরো আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য।’ 

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।  

 

পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি। দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। 

পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ। ‘বারাণসী’তে প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবিটিও প্রকাশ করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে।   

 


সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন—একজন দুর্র্ধষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো। এদিকে ‘বারাণসী’র ছবিগুলো দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। 

কেউ লিখেছেন, ‘তিনি কি প্রধান খলনায়িকার চরিত্রে?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শৈশব থেকে তার সিনেমা দেখে আসছি, এখনও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।’ ‘আরআরআর’-এর বৈশ্বিক সাফল্যের পর ‘বারাণসী’ নিয়ে ফিরছেন রাজামৌলি। 

বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। 

 

পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের মতো বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে এই বৈশ্বিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

ডিসি/আপ্র/১৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই