গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তামিম ইকবালকে ‘দালাল’ বলায় প্রতিবাদ করলেন হামিন আহমেদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:২৩ এএম ২০২৬
তামিম ইকবালকে ‘দালাল’ বলায় প্রতিবাদ করলেন হামিন আহমেদ
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন ক্রিকেট অঙ্গনে তর্ক-বিতর্ক চলছে, তখন বিসিবির এক পরিচালকের মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। এক অনুষ্ঠানে টি–টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। সেই বক্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হামিন আহমেদ ফেসবুকে লেখেন, একজন ক্রিকেটে কোনো অবদান না রাখা ব্যক্তি কীভাবে এমন গুরুত্বপূর্ণ পদে বসেন, তা তার বোধগম্য নয়। তামিম ইকবালের মতো দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে ‘দালাল’ বলা একেবারেই অগ্রহণযোগ্য এবং আপত্তিকর বলে মন্তব্য করেন তিনি।

একই পোস্টে হামিন আরো বলেন, একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই মন্তব্যের তীব্র নিন্দা জানান। তার মতে, ওই বিসিবি পরিচালক সস্তা মানসিকতার পরিচয় দিয়েছেন এবং দেশের ক্রিকেটের সম্মান রক্ষায় তাকে পদ থেকে সরানো উচিত। পাশাপাশি তামিম ইকবালসহ দেশের সব ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি।

এদিকে এই ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তার একাধিক সতীর্থ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, সাবেক অধিনায়ক মুমিনুল হক এবং পেসার তাসকিন আহমেদ। একই সঙ্গে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিসিবির কাছে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে বলে জানা গেছে।

এসি/আপ্র/১০/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই