গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে চার মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪২ এএম ২০২৬
ডেঙ্গুতে চার মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন। এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ছয় দিনেই মারা গেছেন ২০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩১৬ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১১২ জন এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছরই এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

গত বছরও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক ছিল। ২০২৫ সালে এ রোগে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

চলতি বছর সেপ্টেম্বরের শুরুতেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এক দিনে হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা চলতি বছরের আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরো জোরালো হয়েছে।
সানা/আপ্র/৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই