গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

গাঁজন প্রক্রিয়ায় তৈরি সব খাবার অন্ত্রের জন্য উপকারী নয়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১১ এএম ২০২৬
গাঁজন প্রক্রিয়ায় তৈরি সব খাবার অন্ত্রের জন্য উপকারী নয়
ছবি

ছবি সংগৃহীত

খাবার তালিকায় আজকাল ফার্মেন্টেড বা গাঁজন প্রক্রিয়ায় তৈরি খাবার যুক্ত করছেন অনেকেই; বিশেষ করে উৎসবের দিনগুলোয়। হরেক রকমের ভারী খাবার খাওয়ার পর পেটের গণ্ডগোল ঠেকাতে দই, কিমচি বা আচারের মতো খাবারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কেননা অনেকেই মনে করেন ফার্মেন্টেড খাবার মানেই তা প্রোবায়োটি সমৃদ্ধ। তবে আসলেই কি তাই?

ফার্মেন্টেড ও প্রোবায়োটিকের পার্থক্য: সব ফার্মেন্টেড খাবার প্রোবায়োটিক সমৃদ্ধ নয়। ফার্মেন্টেশন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া- যেখানে ব্যাকটেরিয়া বা ইস্ট খাবারের শর্করা ভেঙে এর স্বাদ ও গঠন বদলে দেয়। অন্যদিকে প্রোবায়োটিক হলো অন্ত্রের  জন্য সরাসরি উপকারী নির্দিষ্ট কিছু জীবিত অণুজীব। তবে কোনো খাবারে অণুজীব থাকলেই সেটিকে প্রোবায়োটিক বলা যাবে না। শরীরের জন্য সেটি কতটুকু ভালো আগে তা যাচাই করা জরুরি।

প্রক্রিয়াজাতকরণে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়: খাবার তৈরির পদ্ধতি ও সংরক্ষণের ওপর উপকারী ব্যাকটেরিয়ার বেঁচে থাকা নির্ভর করে। ফার্মান্টেশনের পর খাবারে অতিরিক্ত তাপ প্রয়োগ করা হলে অনেক ভালো ব্যাকটেরিয়া মারা যায়। তখন ফার্মেন্টেড হওয়া সত্ত্বেও খাবারটি আর প্রোবায়োটিক সমৃদ্ধ থাকে না। তাই বাজারে কেনা সব খাবার পেটের জন্য সমান উপকারী নাও হতে পারে।

খাবার কেনার সময় যা খেয়াল রাখবেন: বাজার থেকে এই ধরনের খাবার কেনার সময় প্যাকেটের গায়ে শুধু ফার্মেন্টেড বা ন্যাচারাল লেখা দেখার বাইরে যে বিষয়গুলোও নিশ্চিত করতে হবে, তা হলো
প্যাকেটের গায়ে লাইভ অ্যান্ড অ্যাক্টিভ কালচারস লেখা আছে কি না; নির্দিষ্ট উপকারী ব্যাকটেরিয়ার নাম বা স্ট্রেইন উল্লেখ আছে কি না; ঘরে দই বা আচার তৈরির সময় সঠিক স্বাস্থ্যবিধি ও তাপমাত্রা বজায় রাখুন।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/২৬.১০.২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮
২৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৬
২৬ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৬

দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উ...

আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত: স্বাস্থ্যমন্ত্রী
২৬ অক্টোবর ২০২৬

আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের চেহারা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে...

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিনের এক মুঠো বাদাম
২৫ অক্টোবর ২০২৬

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিনের এক মুঠো বাদাম

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে