গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হোমিওপ্যাথিক পরামর্শ========================================

পাইলস বা অর্শ রোগের কারণ, লক্ষণ ও করণীয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
পাইলস বা অর্শ রোগের কারণ, লক্ষণ ও করণীয়
ছবি

ছবি এআই দ্বারা নির্মিত

ডা. তপন বাড়ৈ =======
পাইলস বা অর্শ মলদ্বারের একটি পরিচিত সমস্যা। মলদ্বারের নিচের অংশের রক্তনালি ফুলে যাওয়া, বড় হয়ে ঝুলে পড়া অথবা সেখান থেকে রক্তক্ষরণ হলে তাকে সাধারণত পাইলস বা অর্শ বলা হয়।

পাইলস হওয়ার কারণ
চিকিৎসকদের মতে, বিভিন্ন কারণে পাইলস হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য-

* বংশগত বা অর্জিত শারীরিক প্রবণতা।
* পরিবারের কারও পাইলসের ইতিহাস থাকা।
* দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা আমাশয়।
* গর্ভাবস্থায় মলদ্বারের রক্তনালিতে চাপ বৃদ্ধি।
* মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা।
* দীর্ঘদিনের কাশি।
* নিয়মিত ভারী জিনিস বহনের কাজ করা।
* অতিরিক্ত ওজন বৃদ্ধি।

পাইলসের সাধারণ লক্ষণ

পাইলস হলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন-

* মলত্যাগের সময় ব্যথাযুক্ত বা ব্যথাহীন রক্তক্ষরণ।
* মলদ্বারে অস্বস্তি বা খোঁচা লাগার মতো অনুভূতি।
* মলদ্বারে জ্বালাপোড়া ও ব্যথা।
* মলদ্বারে ফোলা বা আঙুরের থোকার মতো গুটি তৈরি হওয়া।
* পাইলসের গুটি বাইরে বেরিয়ে আসা।

চিকিৎসা
হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. তপন বাড়ৈর মতে, রোগের অবস্থা জটিল পর্যায়ে না গেলে লক্ষণ সাদৃশ্য অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক রোগী উপকার পেতে পারেন।

তিনি জানান, রোগীর লক্ষণ অনুযায়ী নাক্স ভমিকা, পালসেটিলা, থুজা, সালফার, এস্কিউলাস হিপ, রাটান হিয়া ও এসিড নাইট্রিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের সুযোগ রয়েছে।

তবে পাইলসের ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন রক্তক্ষরণ, অতিরিক্ত ব্যথা বা জটিল উপসর্গ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

রোগীর করণীয় ও বর্জনীয়

পাইলসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি-

* খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি ও আঁশযুক্ত খাবার রাখতে হবে।
* নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তুলতে হবে।
* নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করতে হবে।
* পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
* ফাস্ট ফুড, অতিরিক্ত ভাজাপোড়া, শুকনা ও বাইরের খাবার এড়িয়ে চলা ভালো।

ডা. তপন বাড়ৈ
বি এইচ এম এস (ঢাবি), এমপিএইচ (নিউট্রিশন)
প্রভাষক, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার: এস বি হোমিওপ্যাথিক সেন্টার, ঢাকা
মোবাইল: ০১৯২২৫২৫৮৫৩

সানা/আপ্র/৩০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই