গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে বিএমডব্লিউ উপহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২০ এএম ২০২৬
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে বিএমডব্লিউ উপহার
ছবি

ছবি সংগৃহীত

নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে প্রায় আড়াই কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির চাল ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা তাঁর ছেলে মহম্মদ তালহাকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের গাড়িটি উপহার দিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ভালো ফল করলে বাবার কাছে বিএমডব্লিউ গাড়ি কিনে দেওয়ার আবদার আগে থেকেই ছিল তালহার। ছেলের সেই ইচ্ছা পূরণ করেছেন সামসুদ্দিন। তালহা জানিয়েছে, সপ্তাহে এক-দুই দিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে চায় সে। এ কারণেই গাড়ি কেনার আবদার করেছিল।

সামসুদ্দিনের গ্যারেজে আগে থেকেই রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারসহ মোট ১১টি গাড়ি রয়েছে। নতুন বিএমডব্লিউ যুক্ত হওয়ায় তাঁর গাড়ির সংগ্রহ আরো সমৃদ্ধ হলো।

তবে সামসুদ্দিনের সাফল্যের গল্প শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। ২০০৩ সালে মুম্বাইয়ে সিনেমার শুটিংয়ে আলোর কাজ করতেন তিনি। তখন দৈনিক মজুরি পেতেন মাত্র ২০০ টাকা। ২০১১-১২ সালে বর্ধমানে ফিরে ধান কেনাবেচার ব্যবসা শুরু করেন। পরে চাল সরবরাহের ব্যবসায় যুক্ত হন। একপর্যায়ে ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চাল রপ্তানি শুরু করেন।

বর্তমানে তাঁর বার্ষিক ব্যবসায়িক লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা। ছেলের অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলের পুরস্কার হিসেবে প্রায় আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিয়ে এখন আলোচনায় রয়েছেন এই ব্যবসায়ী।

সূত্র: এবিপি বাংলা

এসি/আপ্র/০৮/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া
০৮ নভেম্বর ২০২৬

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন বলে...

দীপাবলিতে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি
০৮ নভেম্বর ২০২৬

দীপাবলিতে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি

দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর পরদিন বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ র...

পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিলো কানাডা সরকার
০৮ নভেম্বর ২০২৬

পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিলো কানাডা সরকার

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধর্মীয়...

চার দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করলো সৌদি আরব
০৮ নভেম্বর ২০২৬

চার দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করলো সৌদি আরব

সৌদি আরব ভ্রমণে আগ্রহীদের জন্য খুলছে নতুন সুযোগ। ভিসার আবেদন করতে আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে