গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

পাবনায় গুলিতে শ্রমিক লীগ নেতা ও ভাতিজা নিহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩১ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৫ এএম ২০২৬
পাবনায় গুলিতে শ্রমিক লীগ নেতা ও ভাতিজা নিহত
ছবি

নিহত দুজনের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে -ছবি সংগৃহীত

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটের নিজ কার্যালয়ে অবস্থানকালে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা।

নিহত দুজন হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর চাচাতো ভাইয়ের ছেলে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৩৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুস সালাম জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বলেন, আবদুস সালাম সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অন্য দলের নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।

অন্যদিকে, রিপন হোসেন আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন পাবনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবদুল গফুর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে একদল দুর্বৃত্ত পুষ্পপাড়া হাটে আবদুস সালামের কার্যালয়ে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, হাটের ইজারা নিয়ে বিরোধ অথবা চরমপন্থীদের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ দুটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
সানা/আপ্র/৩০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাবনার বিলে বজ্রপাতে একই স্থানে ছয়জনের মৃত্যু, আহত তিন
৩০ অক্টোবর ২০২৬

পাবনার বিলে বজ্রপাতে একই স্থানে ছয়জনের মৃত্যু, আহত তিন

পাবনা সদর উপজেলার একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (৩০...

ঋণের চাপে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
৩০ অক্টোবর ২০২৬

ঋণের চাপে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর পৃথক দুটি কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের অগ্রগত...

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার
২৯ অক্টোবর ২০২৬

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: সড়কের একদিকে মোটরসাইকেল, আরেকদিকে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে...

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
২৯ অক্টোবর ২০২৬

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

এস এ খান শিল্টু মেহেরপুর: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফস) অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই