গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ২২:২৪ এএম ২০২৬
দেশে ফিরেই অফিস করছেন বুলবুল
ছবি

ছবি সংগৃহীত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। 

আজ সকাল থেকেই অফিস করছেন সাবেক এই অধিনায়ক। গত রোজার আগেই অনেকটা নিভৃতে দেশ ছাড়েন বিসিবি সভাপতি। দীর্ঘ সময় তার অনুপস্থিতি এবং অস্ট্রেলিয়া থেকে দায়িত্ব পালন নিয়ে ক্রিকেট মহলে জল্পনা-কল্পনা তৈরি হয়। 

ঈদের ছুটির পর ২৬ বা ২৭ মার্চ তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুদিন পর ২৯ মার্চ তিনি ঢাকায় পৌঁছালেন।


বিসিবির বিতর্কিত নির্বাচনের অভিযোগে ক্ষুব্ধ ক্লাব ও জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদকে নির্বাচনের অবৈধতা জানিয়ে অভিযোগ করেছেন। 

এই বিষয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। 

ঢাকায় পৌঁছানোর পর আমিনুল ইসলাম বুলবুলকে কমিটির সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এ সাক্ষাৎকারের পরই বোঝা যাবে বোর্ডের ভবিষৎ কার্যক্রম কি হতে যাচ্ছে।


ডিসি/আপ্র/২৯/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
২৯ মার্চ ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা
২৯ মার্চ ২০২৬

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা

প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড বলে প্রস্তুতিতে আরও বেশি মনোযোগী আফঈদা-প্রীতিরা। মাঝে খে...

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের দেওয়া হবে আকর্ষণীয় সম্মানি
২৮ মার্চ ২০২৬

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের দেওয়া হবে আকর্ষণীয় সম্মানি

নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইশতেহারে ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দিয়েছিল। দেড় মাসের মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে