গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:২১ এএম ২০২৬
শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন
ছবি

ছবি সংগৃহীত

প্রায় তিন বছর আগে মুন্সিগঞ্জের পূর্ব রাখি গ্রামে শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় আরো ,আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদাত বেপারী, জাহাঙ্গীর বেপারী ও ইব্রাহিম বেপারী। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, মনির চৌকিদার, হায়াতুল ইসলাম চৌকিদার, হাবিব বেপারী, আশরাফুল খান, হুমায়ুন দেওয়ান, এমদাদ হালদার ওরফে ইমরান, আইয়ুব খাঁ ও লিটন বেপারী।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আবুল কালাম আজাদ জানান, “মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন ভুক্তভোগী শ্যামল বেপারী (৩৮) প্রতিদিনের মতো মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব রাখি সাকিনস্থ নিজের বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে আসামিরা ঘরের দরজা খোলার জন্য তাকে ডাক দেন। আসামিদের কথা শুনে শ্যামল ঘরের দরজা খুলে দেন। আসামিরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে হাত ও দুই পায়ে এবং মাথায় গুলি শ্যামলের মৃত্যু নিশ্চিত করেন।

এ সময় গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ওই ঘটনার নিহতের ভাই মো. ইব্রাহিম বেপারী (৩৬) মুন্সিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত করে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সদর থানার এসআই লিপন সরকার ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ মামলাটির রায় দেন আদালত।

এসি/০৩/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই