গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একযোগে বাধ্যতামূলক অবসরে গেলেন ৪৯ পুলিশ পরিদর্শক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২০ এএম ২০২৬
একযোগে বাধ্যতামূলক অবসরে গেলেন ৪৯ পুলিশ পরিদর্শক
ছবি

ছবি সংগৃহীত

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ-সংক্রান্ত পৃথক আদেশ জারি করে, যা শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫-এর কথা উল্লেখ করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারে। এটি মূলত বাধ্যতামূলক অবসর হিসেবে গণ্য হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে যাওয়া কর্মকর্তারা পুলিশ সদর দপ্তর, বিভিন্ন মহানগর পুলিশ ইউনিট, জেলা পুলিশ এবং বিশেষ শাখাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে সংযুক্ত অবস্থায় ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব আর্থিক সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হবে।

প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি চাকরি আইনের ধারা ৪৫ প্রয়োগ করে অতীতেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নজির রয়েছে। তবে একসঙ্গে পুলিশ বিভাগের এত সংখ্যক পরিদর্শককে অবসরে পাঠানোর ঘটনা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য।

আইন বিশেষজ্ঞদের মতে, ধারা ৪৫ প্রয়োগে সরকারের বিস্তৃত প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণত সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরির রেকর্ড, প্রশাসনিক প্রয়োজন, শৃঙ্খলা, দক্ষতা ও সামগ্রিক জনস্বার্থ বিবেচনায় নেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন দপ্তরে প্রশাসনিক পুনর্বিন্যাস, পদায়ন ও অবসর কার্যক্রমে গতি লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ বিভাগের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সানা/আপ্র/১৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই