গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানের ভারত সফরে শর্ত নিয়ে বীণা সিক্রির আপত্তি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
তারেক রহমানের ভারত সফরে শর্ত নিয়ে বীণা সিক্রির আপত্তি
ছবি

ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি -ছবি এএনআই

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের ভারত সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবির সঙ্গে যুক্ত করা বিস্ময়কর। তার দাবি, সফরের তারিখ নির্ধারণ নিয়ে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে এখনো আলোচনা চলছে এবং সফরের প্রস্তুতিও এগিয়ে চলছে। বাংলাদেশ সরকার তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না-এমন কোনো আনুষ্ঠানিক তথ্যও দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

বীণা সিক্রির মতে, এত সংবেদনশীল একটি বিষয় প্রকাশ্য বিবৃতির মাধ্যমে সফরের সঙ্গে যুক্ত করা কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এতে তারেক রহমানের ভারত সফরের গুরুত্বের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতার অভাব প্রকাশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মোদির দুটি আমন্ত্রণের প্রসঙ্গ: তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া দুটি আমন্ত্রণের কথাও তুলে ধরেছেন বীণা সিক্রি। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে দেওয়া মোদির আমন্ত্রণটি ছিল তার প্রথম দিকের আন্তর্জাতিক আমন্ত্রণগুলোর একটি। ওই আমন্ত্রণে তারেক রহমান ও তার পরিবারকে সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

বীণা সিক্রির দাবি, তখন ধারণা করা হয়েছিল, ভারতই হবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য। কিন্তু প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর কয়েক সপ্তাহ আগে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানায় ভারত। তার দাবি, সেই আমন্ত্রণেরও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি বাংলাদেশ।

প্রত্যর্পণ প্রক্রিয়া সময়সাপেক্ষ: শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে তারেক রহমানের ভারত সফরের সঙ্গে যুক্ত করার সমালোচনা করে বীণা সিক্রি বলেন, প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া এবং তা সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগতে পারে। বিভিন্ন দেশে প্রত্যর্পণের আবেদন নিষ্পত্তিতে কয়েক বছর পর্যন্ত সময় লাগার নজির রয়েছে। এমনকি আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরও চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বাকি থাকতে পারে। তার মতে, তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের জন্য সময়ের সুযোগ সীমিত। এমন পরিস্থিতিতে সফরের প্রস্তুতির সময় প্রত্যর্পণ ইস্যুকে সামনে এনে সফরকে এর সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয় ও অ-কূটনৈতিক। একই সঙ্গে এটি প্রত্যর্পণ প্রক্রিয়ার স্বাভাবিক উদ্দেশ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-নয়াদিল্লির আলোচনা অব্যাহত: তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম রোববার জানান, দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।

তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা। বিশেষ করে ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদেরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তরের দাবি জানিয়েছে ঢাকা। এ অবস্থায় তারেক রহমানের ভারত সফর, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন-তিনটি বিষয়ই পরস্পরের সঙ্গে কীভাবে সমন্বিত হয়, এখন সেদিকেই নজর দুই দেশের কূটনৈতিক মহলের। সূত্র: এএনআই।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই