গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১ পিএম, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫১ এএম ২০২৬
ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট
ছবি

ছবি সংগৃহীত

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা পুনর্নিবন্ধনের মাধ্যমে এই বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের এর আগে পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষা শুরুর পর বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। একই সময় দেশের অন্যান্য অঞ্চলেও বৈরী আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় ১৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।

এ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি দল জাতীয় সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের লাঠিপেটার মুখেও পড়ে। আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে।

তবে সরকার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই নেওয়ার সিদ্ধান্ত জানায়। এর পরও আন্দোলনে থাকা অনেক শিক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নেননি। তাদের কথা বিবেচনায় নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড এখন ওই দিনের তিন বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়ার তারিখ ঘোষণা করল।

পরীক্ষার সময় ও কেন্দ্র

আগামী ২৪ আগস্ট সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
সানা/আপ্র/২১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই