গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাত পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি-পদায়ন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২০ এএম ২০২৬
সাত পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি-পদায়ন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএসে সংযুক্ত সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলে এবং হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ সুপার এবং সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুর রহিমকে বান্দরবান এসএএফের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে অবমুক্ত না হলে ৬ সেপ্টেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
সানা/আপ্র/২৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই