গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিভাগ ঘোষণা’র দাবিতে শাহবাগে দেড় ঘণ্টা অবস্থান নোয়াখালীবাসীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৮ এএম ২০২৬
বিভাগ ঘোষণা’র দাবিতে শাহবাগে দেড় ঘণ্টা অবস্থান নোয়াখালীবাসীর
ছবি

ছবি সংগৃহীত

‘নোয়াখালীকে বিভাগ ঘোষণা’র দাবিতে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় ছেড়েছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বিকাল ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। এ ছাড়া চকবাজার, মতিঝিল, কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকেও নোয়াখালীর বাসিন্দারা কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনকারীদের ভাষ্য, নোয়াখালী ও আশপাশের লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসযোগে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে। সাউন্ড বক্সে গান ও স্লোগানের তালে অনেককে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

অবরোধের কারণে শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ধানমন্ডি এবং শাহবাগ হয়ে গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

এলাকাটির আশপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকায় অবরোধের মধ্যেও জরুরি সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যায়।

একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়কের মাঝ থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।
সানা/আপ্র/৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই