গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১৭ এএম ২০২৬
নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার ও যিনি প্রতিমন্ত্রী, তিনি হা-ডু-ডু খেলছেন। নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন দ্রুত দিয়ে দেব। মীর শাহে আলম বলেন, কিছুই জানি না। নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা মহোদয় আপনি যা বলেছেন তাহাই শিরোধার্য।’

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘পরবর্তীতে আবার মিটিং ডাকছে। নির্বাচন নিয়ে মিটিং হয়, দিন যায়, রাত আসে কোনো সমাধান হয় না। সমাধান এক দপ্তরেই আটকে আছে।’

পাটওয়ারী আরো বলেন, ‘আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে সংস্কার হয়ে যাবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরী। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।

প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইবসহ দলটির নেতারা।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাড়ে ৬ লাখ জেলে পরিবার পেল বড় সুখবর
০৩ অক্টোবর ২০২৬

সাড়ে ৬ লাখ জেলে পরিবার পেল বড় সুখবর

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরা...

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানি ভবিষ্যৎ
০৩ অক্টোবর ২০২৬

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানি ভবিষ্যৎ

দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা এবং আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর বাড়তি নির্ভরতার প্রেক্ষা...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৩ অক্টোবর ২০২৬

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছেছে ইউরেনিয়া...

সম্পত্তি দানে দাতার জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ
০৩ অক্টোবর ২০২৬

সম্পত্তি দানে দাতার জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ

সম্পত্তি দান করার পরও নিজের জীবদ্দশায় তা ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণের সুযোগ রেখে দেশে সম্পত্তি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে