গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে হত্যাসহ সাত মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০১ এএম ২০২৬
মোহাম্মদপুরে হত্যাসহ সাত মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার
ছবি

ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ

রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ সাত মামলার আসামি ও কিশোর গ্যাংয়ের নেতা ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।

তিনি বলেন, ‘কেন্তা ফিরোজের’ বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা এবং ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে।

এ ছাড়া, ২০২০ সালের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবং ২০১৮ সালের মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালের মার্চে দায়ের করা আরেকটি মামলায় মারামারি, হত্যাচেষ্টা, গুরুতর জখম ও চুরির অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মে মাসেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে
২৩ অক্টোবর ২০২৬

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে

পাবনা জেলা সদরে আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার...

সৌদিতে হুতি হামলার নিন্দা, আহত দুই বাংলাদেশি হাসপাতালে
২৩ অক্টোবর ২০২৬

সৌদিতে হুতি হামলার নিন্দা, আহত দুই বাংলাদেশি হাসপাতালে

সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির দাম্মামের বাদশ...

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি
২৩ অক্টোবর ২০২৬

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ইতা...

সৌদি আরবের কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি
২৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবের কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি

সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে