গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সৌদি আরবের কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৬ এএম ২০২৬
সৌদি আরবের কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি
ছবি

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন কারাগারে বিভিন্ন অভিযোগ ও দণ্ডে প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, এ ঘটনায় সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের কপি ও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

সৌদি আরবে নিহত বাংলাদেশি শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকায় ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি রয়েছেন। বিভিন্ন সময়ে সৌদি কর্তৃপক্ষ তাঁদের দণ্ড ও কারাবন্দি থাকার বিষয়ে বাংলাদেশকে তালিকা দিয়ে অবহিত করে।

সম্প্রতি মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাছে থাকা তথ্য অনুযায়ী, শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁদের বিরুদ্ধে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগ ছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশকে কিছু জানায়নি।

সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ঘটনা ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। এ ছাড়া ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে রায়ের কপি দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। রায়ের কপি পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

সৌদি আরবের নিজস্ব বিচারব্যবস্থা ও আইনি কাঠামোর আওতায় দেশটি বিচারিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, কোনো বিদেশি নাগরিক নিহত হলে বা দণ্ডিত হলে সংশ্লিষ্ট দেশের বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। এ জন্য বাংলাদেশকে ধৈর্য ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় এগোতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিস্তারিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ভূমিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি ২০২৩ সালের। সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছর এবং বর্তমান বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। কিন্তু তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য বর্তমান সরকার পায়নি বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার বিষয়টি জানতে পারার পর বাংলাদেশি নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। সৌদি সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীদের সেবা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কোনো সেবার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাতে হবে। কোনো মিশনের অবহেলা পাওয়া গেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট মিশনকেও শাস্তির মুখোমুখি হতে হবে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশে এসে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও সরকার ও বাংলাদেশি মিশনগুলো কাজ করছে বলে জানান তিনি। এ ছাড়া চাকরি হারানো প্রবাসীদের দেশে পুনর্বাসন কিংবা নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে
২৩ অক্টোবর ২০২৬

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে

পাবনা জেলা সদরে আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার...

সৌদিতে হুতি হামলার নিন্দা, আহত দুই বাংলাদেশি হাসপাতালে
২৩ অক্টোবর ২০২৬

সৌদিতে হুতি হামলার নিন্দা, আহত দুই বাংলাদেশি হাসপাতালে

সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির দাম্মামের বাদশ...

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি
২৩ অক্টোবর ২০২৬

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ইতা...

এনসিপির কমিটিতে ‘ছাগলচোর-ল্যাপটপ চোর’ রেখেছে দলটি: রাশেদ খাঁন
২৩ অক্টোবর ২০২৬

এনসিপির কমিটিতে ‘ছাগলচোর-ল্যাপটপ চোর’ রেখেছে দলটি: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে ‘ছাগলচোর’, ‘ল্যাপটপ চোর’ এবং নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে