গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাধারণ মানুষ এখন পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশা করছে: আজহারী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
সাধারণ মানুষ এখন পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশা করছে: আজহারী
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে প্রতিহিংসা ও রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বিরত থাকার এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষ এখন পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশা করছে, মতভিন্নতা কখনোই একটি মানবিক সমাজের মূল শক্তিকে বাধাগ্রস্ত করতে পারবে না।

ড. আজহারী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় যুগ পর দেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরায় ফিরে পেয়েছে। তিনি এটিকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখেন এবং সবাইকে সচেতন ও সংযমী থাকার পরামর্শ দেন। তিনি সতর্ক করেছেন, নির্বাচনের সময় গুজব, উসকানি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে।

তিনি বিভেদ ও বিদ্বেষমুক্ত রাজনীতির গুরুত্বে জোর দিয়ে বলেন, সাধারণ মানুষ এখন পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশা করছে। রাজনীতিকদের উচিত একে অপরের দোষারোপ না করে তাদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা। কারণ মানুষ এখন বেশি সচেতন এবং যোগ্যতা মূল্যায়ন করতে জানে।

নির্বাচন প্রক্রিয়ায় নিয়োজিত কর্মকর্তাদেরও ড. আজহারী সতর্ক করেন যে, আঠারো কোটি মানুষ প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করছে। সঠিক ও পক্ষপাতহীন আচরণই পারে দেশকে নতুন দিগন্তে পৌঁছে দিতে। তিনি প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকারকে পবিত্র আমানত হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব।

শেষে তিনি মনে করিয়ে দেন, নেতৃত্ব কেবল পথ দেখাতে পারে, কিন্তু রাষ্ট্রকে এগিয়ে নেয় একটি ঐক্যবদ্ধ জাতি। জাতীয় স্বার্থকে রাজনীতির স্বার্থের ঊর্ধ্বে রেখে যদি ঐক্য গড়ে তোলা যায়, তবেই একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই