গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেফতার, মুচলেকায় মুক্ত রাজীব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১০ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেফতার, মুচলেকায় মুক্ত রাজীব
ছবি

ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ -ছবি সংগৃহীত

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের চেয়ারম্যান ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক-প্রকাশক ইকবাল সোবহান চৌধুরীকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় ডিবি হেফাজতে নেওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দিকে পুলিশ জানিয়েছিল, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে কথা বলতেই তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তখন তাঁদের গ্রেফতার করা হয়নি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার আখতার হোসেন জানিয়েছিলেন, ডিবিসিতে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি কার্যালয় থেকে বের হওয়ার সময় তাঁকে রাস্তা থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। কেন তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তখনো তাঁরা নিশ্চিত ছিলেন না। জুলাই অভ্যুত্থানের সময় দায়ের হওয়া কোনো মামলার সূত্রে তাঁকে নেওয়া হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছিলেন।

রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়ে মুক্তাদীর অনিক বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের কথা বলে সঙ্গে যেতে অনুরোধ করা হয়েছিল। তিনি ডিবিসির অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক হওয়ায় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ রয়েছে। তবে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে রাজীবের বিষয়টি এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটি তাঁর আটকের কারণ স্পষ্ট করা এবং পুরো বিষয়টি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানায়।

ইকবাল সোবহান চৌধুরী দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের একজন। তিনি ডিবিসি নিউজের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টাও ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার কথা জানালেও পরবর্তী সময়ে ইকবাল সোবহান চৌধুরীকে নির্দিষ্ট হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ডিবি।
সানা/আপ্র/৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনে আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ নভেম্বর ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনে আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জে...

পোশাকশিল্পে সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পে সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাকশিল্পে চলমান সহিংসতা ও অস্থিরতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের সংশ্লিষ্টতা রয়েছে বলে...

শ্রমিক আন্দোলনে সাভার-নারায়ণগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
০৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে সাভার-নারায়ণগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ওসির গাড়িতে আগুন, শতাধিক কারখানায় ছুটি; মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা
০৪ নভেম্বর ২০২৬

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা

আগেরবারের মতো দীর্ঘসূত্রতা হবে না, জানালেন বোর্ডের চেয়ারম্যান

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে