গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সম্পদবিবরণী প্রকাশের আহ্বান

গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫৭ এএম ২০২৬
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ
ছবি

ছবি সংগৃহীত

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত ও সময়োপযোগী উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশ এবং সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টিআইবি বলছে, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা দীর্ঘদিনের বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে বেরিয়ে আসার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা। তবে এর পূর্ণাঙ্গ ও টেকসই সুফল পেতে রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ এবং দুদক সংস্কার কমিশনের সুপারিশের আলোকে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণরায়ের মূল লক্ষ্য ছিল সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। বিপুল জনরায় পাওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প ও সরকারি ক্রয়খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলীয়করণ, চাঁদাবাজি, ঘুষ ও অর্থপাচারের মতো অনিয়ম রোধে কাঠামোগত সংস্কার প্রয়োজন। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে সব সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিক ভিত্তিতে হালনাগাদ করে ওয়েবসাইটে প্রকাশের দাবি জানায় টিআইবি। জুলাই সনদের সংশ্লিষ্ট ধারার আলোকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের সম্পদবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এ চর্চা কেবল জনপ্রতিনিধিদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় বেতনভুক্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেও প্রযোজ্য করতে হবে।

টিআইবি আরো মনে করে, শুল্কমুক্ত সুবিধা পরিহারের ঘোষণা বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার একটি ইতিবাচক সূচনা। তবে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংস্কার এবং রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জনগণের সমন্বিত অংশগ্রহণে একটি কার্যকর জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল গ্রহণ এখন সময়ের দাবি।

সানা/আপ্র/১৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই