গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:২২ এএম ২০২৬
জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য নির্বাচনি ইশতেহারের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে স্বাধীন কমিশন বাস্তবায়নের মাধ্যমে। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিবেদিতভাবে কাজ করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দফতরে যোগদান উপলক্ষে সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। জহির উদ্দিন স্বপন বলেন, কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্ন মতকে সঠিকভাবে প্রবাহিত করাই তথ্য মন্ত্রণালয়ের কাজ। নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের সামনে যে প্ল্যান বা পরিকল্পনা তুলে ধরেছেন তার বাস্তবায়ন অগ্রগতি যথাসময়ে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে তথ্য মন্ত্রণালয়কে। তিনি বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জ সামনে আসছে সেগুলোকে প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। নিউমিডিয়ার শক্তিকে কাজে লাগাতে হবে। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় ও পরিচিতিমূলক এ সভায় নবনিযক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সানা/আপ্র/১৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই