গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মির্জা ফখরুলের শোকবার্তা

মাইলামের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় হয়েছিল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৩৭ এএম ২০২৬
মাইলামের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় হয়েছিল
ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম

নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। খ্যাতনামা এ মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে মারা যান মঙ্গলবার; তার বয়স হয়েছিল ৮৯ বছর। পরদিন এক ‘এক্স’ পোস্টে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ তার সহকর্মী মাইলামের মৃত্যুর খবর দেন। চলতি বছরের মার্চ মাসেও মাইলাম ঢাকা সফর করেছিলেন।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মাইলামের ছিল গভীর জ্ঞান ও অভিজ্ঞতা। তিনি বলেন, ১৯৬২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়া এই পেশাদার কূটনীতিক ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিষ্ঠাবান নেতৃত্বে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় হয়েছিল।

১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেল’-এ তার ভূমিকার কথাও শোকবার্তায় তুলে ধরা হয়। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শেষে তিনি যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক জোরদারে কাজ করে যান বলেও বলেন মির্জা ফখরুল। অবসরের পর উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভসের সম্পাদক ছিলেন। তিনি ‘রাইট টু ফ্রিডম’-এর প্রেসিডেন্ট এবং ওয়াশিংটন ডিসিভিত্তিক উইলসন সেন্টারের সিনিয়র স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেন। কূটনৈতিক জীবন শেষ হওয়ার পরও তিনি প্রায়ই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সানা/আপ্র/২০/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই