গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহে রমজান

খোদা ভীতি ধীরে ধীরে খোদাপ্রীতিতে পরিণত হয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১৬ এএম ২০২৬
খোদা ভীতি ধীরে ধীরে খোদাপ্রীতিতে পরিণত হয়
ছবি

খোদা ভীতি ধীরে ধীরে খোদাপ্রীতিতে পরিণত হয়

মাহে রমজানের রহমতের চতুর্থ দিন আজ। সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াত সবচেয়ে বেশি আলচিত হয় রোজার আলোচনায়। আয়াতের শেষের অংশে আল্লাহ্ বলেন, ‘লা আল্লাকুম তাত্তাকুন’ অর্থাৎ যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। 
তাকওয়া অর্থ খোদাভীতি। বোঝানো হয়েছে খোদার নির্দেশিত পথ অবলম্বন করতে। যা কিছু আদেশ করা হয়েছে তা আনুপুংখ পালন করা ও যা নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকা। 
এক আল্লাহ্তে ঈমান আনলে আল্লাহ্র সমস্ত বিধানাবলি মেনে চলাই সেই ঈমানের সত্যতার শর্ত। আল্লাহ্র বিধান না মানলে শর্ত অমান্য করা হয় এবং শুধু মৌখিক ঈমান থাকে যা অর্থহীন। 
আল্লাহ্ সিয়াম বা রোজা ফরজ করে পরিষ্কার বলে দিয়েছেন যে এই রোজা পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। এবং রোজা ফরজ করার উদ্দেশ্য তাকওয়া অর্জন। 
খোদা ভীতি তৈরি হলে ধীরে ধীরে তা খোদাপ্রীতিতে পরিণত হয়। প্রথমে ঈমানের শর্ত হিসেবে আল্লাহ্র বিধান পালনে বাধ্য হওয়া। পরবর্তীতে খোদার দেওয়া রহমত, নেয়ামত, ইজ্জতের কারণে খোদার প্রতি এক গভীর প্রেমের জন্ম হয়। বান্দা তখন জান্নাতের লোভে ইবাদত করে না। ইবাদত করে জান্নাতের মালিকের লোভে। জান্নাতের মালিককে পাওয়ার লোভে।  
‘খোদার প্রেমের সরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে। দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদলাতে-চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজার ক’রে।’
সানা/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই