গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মামলা দিয়ে যদি কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে-শয়ে, হাজারে হাজারে আসামি করা হয়েছে এ রকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন...হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে। কিছু সুবিধাবাদী শ্রেণি... এরকম কিছু আমাদের নজরে এসেছে।

এগুলো যাচাই-বাছাই করে আমরা ফাইন্ড আউট (খুঁজে বের) করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী বলেন, যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই। রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি। এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই-বাছাই করে কী করা যায় দেখবো।

এরআগে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরো ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই