গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো...

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:০৯ এএম ২০২৬
অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো...
ছবি

ছবি আজকের প্রত্যাশা

অনেক দিনের শুষ্ক আবহাওয়ার পর অবশেষে রাজধানী ঢাকায় নামলো ফাল্গুনি বৃষ্টি। পবিত্র রমজান মাস; মার্চের ২ তারিখ  সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ হঠাৎ করে কয়েক মিনিটের জন্য ঝিরঝিরে বৃষ্টি হয়। বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি হয়।

টানা প্রায় ৫ মাস ধরে বৃষ্টিহীন আবহাওয়ার কারণে নগরজীবনে যে অস্বস্তি তৈরি হয়েছিল; শুকনো আবহাওয়ায় বায়ুদূষণ সৃষ্টি হয়েছিল-এই সামান্য বৃষ্টিতেই কিছুটা প্রশান্তি নেমে আসে। হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে। রোজাদারদের অনেকেই বলেন, রোদের তীব্রতার মধ্যে এই বৃষ্টি যেন আল্লাহর বিশেষ রহমত।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। আগামীকালও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের শুরুতেই এমন স্বল্পস্থায়ী বৃষ্টি নগরীর ধুলোবালি কমাতে সহায়ক হবে। তবে স্থায়ী স্বস্তি এবং ফসল উৎপাদনের জন্য পরিমিত বৃষ্টিপাত প্রয়োজন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশে শীত মৌসুমের পর এখনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তাই হঠাৎ এই বৃষ্টি নগরবাসীর মনে আনন্দের সঞ্চার করেছে।

সানা/আপ্র/২/৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের কল্যাণে কথা বলে যাবো: অ্যাটর্নি জেনারেল
২৯ মার্চ ২০২৬

আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের কল্যাণে কথা বলে যাবো: অ্যাটর্নি জেনারেল

দেশের মানুষ ও রাষ্ট্রের স্বার্থে ‘নির্মোহভাবে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত অ্যাটর্নি...

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
২৯ মার্চ ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ

লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় থাকা কমপক্ষে ২২ জন অভিবাসন প্রত...

চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার
২৯ মার্চ ২০২৬

চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে