গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:১১ এএম ২০২৬
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
ছবি

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসকে শুক্রবার দুপুরে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ৩টা ১০ মিনিটে উনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল।
সেই রিপোর্টে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা আছেন বলে জানিয়েছেন চিকিৎসক রফিক।
বোর্ডের আলী উজ্জামান জোয়ার্দার, কাজী দ্বীন মোহাম্মদ, শাহাবুদ্দিন তালুকদার, রাজিউল হক, সৈয়দ সাঈদ আহমেদ, কাদের শেখ, শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। রফিকুল ইসলাম জানিয়েছেন জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে যান। উনার শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বুধবার ইফতারের সময় অচেতন হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসার জন্য নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই