গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বিমানবন্দরে হয়রানি কমাতে ম্যাজিস্ট্রেটের প্রশংসনীয় অ্যাকশন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৩ এএম ২০২৬
বিমানবন্দরে হয়রানি কমাতে ম্যাজিস্ট্রেটের প্রশংসনীয় অ্যাকশন
ছবি

বিমানবন্দরে হয়রানি কমাতে ম্যাজিস্ট্রেটের প্রশংসনীয় অ্যাকশন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দালালচক্র, লাগেজ চুরি ও যাত্রী হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছেন নবনিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব গ্রহণের পরপরই ধারাবাহিক অভিযান ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তিনি দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


বিমানবন্দরে জনসমাগম ও অনিয়ম সরাসরি তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নওশাদ খানকে স্কুটারে চড়ে টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে পরিদর্শন করতে দেখা গেছে। এ সময় দালালি, লাগেজ কাটা চক্র এবং যাত্রী হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তার এসব কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীসহ সাধারণ যাত্রীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে চলমান হয়রানি ও অনিয়ম বন্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ জরুরি ছিল।


নিয়োগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট নওশাদ খান বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে—ক্যান্টিনে অতিরিক্ত দামে ও বাসি খাবার বিক্রি বন্ধ করা, ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিসের নামে যাত্রী হয়রানি রোধ, কার্যকর হেল্প ডেস্ক চালু করা এবং জরুরি প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা।


সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা। জানা গেছে, এসব ক্যামেরার ফুটেজের নিয়ন্ত্রণ থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেই। এতে লাগেজ চুরি ও সংশ্লিষ্ট অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন যাত্রীরা।


সংশ্লিষ্টরা বলছেন, এসব পদক্ষেপের ফলে শাহজালাল বিমানবন্দরে দুর্নীতি ও প্রবাসীদের হয়রানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বপ্ন যেন আর অনিয়মের শিকার না হয়—এমন প্রত্যাশাই এখন সবার।


ওআ/আপ্র/১৮/১২/২০২৫



সংশ্লিষ্ট খবর

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সতর্ক থাক...

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে