গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৬ এএম ২০২৬
নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেন
ছবি

বগুড়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা (বাঁয়ে) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (ডানে) -ছবি সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রোববার (১২ এপ্রিল) তিনি এ শপথ পড়ান।


শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তাঁরা দুজনই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য।

গত বৃহস্পতিবার বগুড়া-৬ আসন উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হয়।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিমে কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)।

অন্যদিকে শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকের কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এ কারণে এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।


সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই