গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল চায় পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল চায় পুলিশ
ছবি

পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলাদা লাইন বা বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন’

জ্বালানি তেলের সংকট ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলাদা লাইন বা বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন’।

সংগঠনটি জানিয়েছে, বর্তমানে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে পুলিশ সদস্যদের কর্মঘণ্টার বড় একটি অংশ পাম্পে অপেক্ষায় নষ্ট হচ্ছে, যা তাদের জরুরি দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্যোগকালীন সাড়া প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব ঘটছে।

পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইজিপির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের অনেক পুলিশ সদস্য ব্যক্তিগত মোটরসাইকেল ও রিকুইজিশন করা যানবাহনের ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে জরুরি সেবার গতি ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, দীর্ঘ লাইনে অপেক্ষার সময় পুলিশ সদস্যরা অনেক সময় জনঅসন্তোষের মুখে পড়ছেন। আবার লাইনের বাইরে গিয়ে জ্বালানি নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে।

সংগঠনটির মতে, এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। তাই পুলিশ সদস্যদের পরিচয়পত্র যাচাই করে আলাদা লাইন বা বিশেষ বুথের মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি সংকটের মধ্যে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে সাধারণ চালক ও পেশাজীবীদের মতোই পুলিশ সদস্যরাও একই ভোগান্তির মুখে পড়ছেন বলে চিঠিতে তুলে ধরা হয়েছে।
সানা/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই