গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ফুয়েল পাস নিবন্ধন শুরু আরো উনিশ জেলায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:২০ এএম ২০২৬
ফুয়েল পাস নিবন্ধন শুরু আরো উনিশ জেলায়
ছবি

ছবি সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা, নজরদারি বৃদ্ধি এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে চালু হওয়া ‘ফুয়েল পাস’ ব্যবস্থার আওতায় আরো উনিশটি জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, নতুনভাবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে এই নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ফুয়েল পাস ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে পরীক্ষামূলক পর্যায়ে রাজধানীসহ কয়েকটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় ফুয়েল পাস ব্যবস্থা চালু করা হয়। প্রথমে নির্দিষ্ট কয়েকটি পেট্রোল পাম্পে এবং পরে মোটরসাইকেলচালকদের জন্য সীমিত আকারে এই সেবা শুরু হয়।

জ্বালানি বিভাগ বলছে, কিউআর কোডভিত্তিক পরিচয় ও নিয়ন্ত্রিত বিতরণের মাধ্যমে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা আনা এবং অনিয়ম কমানোই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

মধ্যপ্রাচ্যের সংঘাতের পর জ্বালানি তেল সরবরাহে চাপ, পাম্পে দীর্ঘ লাইন এবং কোথাও কোথাও কৃত্রিম সংকটের অভিযোগ সামনে আসার প্রেক্ষাপটে এই ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। জ্বালানি খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
০৩ জুলাই ২০২৬

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই