গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানাজায় রাজনীতি নয়, সহমর্মিতাই মুখ্য: মেয়র শাহাদাত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১০ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৬:০১ এএম ২০২৬
জানাজায় রাজনীতি নয়, সহমর্মিতাই মুখ্য: মেয়র শাহাদাত
ছবি

শনিবার চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন -ছবি সংগৃহীত

একজন মানুষের মৃত্যুর পর তাঁর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় অংশ নেওয়া নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মেয়র বলেন, তিনি একজন নগরসেবক হিসেবে সহমর্মিতা জানাতেই জানাজায় গিয়েছিলেন। তাঁর ভাষায়, “একজন মানুষ যখন মারা যায় তার কোনো দল থাকতে পারে না।”

তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব ও সামাজিক মানবিকতার জায়গা থেকে জানাজায় অংশ নেওয়া তাঁর কর্তব্য ছিল। প্রয়াত মোশাররফ হোসেনকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি এখন স্রষ্টার কাছে চলে গেছেন, তাই তাঁর প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানানো স্বাভাবিক দায়িত্ব।

মেয়র শাহাদাত হোসেন আরো বলেন, জানাজা শেষে কিছু রাজনৈতিক স্লোগান ও মিছিলের কারণে পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়েছে। তাঁর মতে, জানাজা শেষে মুসলমানদের উচিত ছিল ধর্মীয় রীতি অনুযায়ী কালেমা পড়ে শান্তভাবে সরে যাওয়া।

তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক স্লোগান বা কর্মকাণ্ডের সঙ্গে মেশানো উচিত নয়। ধর্ম ও রাজনীতি আলাদা রাখা প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, যারা এ দুইকে মিশিয়ে ফেলে, তারা ধর্মের অপব্যবহার করে।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার পর মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।


সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই