গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

গণমাধ্যম কমিশনে পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১১:৫৬ এএম ২০২৬
গণমাধ্যম কমিশনে পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত
ছবি

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারা -ছবি পিএমও

গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির সাংবাদিকদের বলেন, দেশের গণমাধ্যম অঙ্গনে বিদ্যমান বিভিন্ন অগণতান্ত্রিক আইন ও চর্চার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তিনি এসব বিষয় পর্যালোচনার প্রয়োজনীয়তার সঙ্গে একমত হয়েছেন।

নুরুল কবির বলেন, একটি গণতান্ত্রিক গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে। কমিটি জুনজুড়ে কাজ করে জুলাই মাসে একটি চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে গণতান্ত্রিক গণমাধ্যম আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে সম্পাদক পরিষদের নয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সরকারের পক্ষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, সংবাদপত্রের বিজ্ঞাপনের বকেয়া পরিশোধ এবং সংবাদপত্রের ডিক্লারেশন সংক্রান্ত শর্ত সময়োপযোগী করার বিষয়েও আলোচনা হয়।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, সম্পাদক পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ২৮২ জন সাংবাদিকের একটি তালিকা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এর মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয় বলে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন।

মাহফুজ আনামের ভাষ্য, প্রধানমন্ত্রী বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সম্পাদক পরিষদ জানিয়েছে, সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধার মুখে পড়েননি বলেও বৈঠকে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও কার্যকর গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণ করা হবে।
সানা/আপ্র/১৭/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
০৩ জুলাই ২০২৬

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই