গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:৩২ এএম ২০২৬
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচনে অংশ নিতে রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এই মনোনয়ন পত্র গ্রহন করেন সম্ভাব্য প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের গতকালের সাক্ষরিত প্রার্থীদের সংখ্যাগত তথ্যের তালিকা থেকে এই তথ্য জানা যায়।

হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।

জানা যায়, রংপুর আঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৫৮ জন আর জমা দিয়েছেন ছয় জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩০৫ জন আর জমা দিয়েছে ২০ জন।  খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৪৭ জন আর জমা দিয়েছেন ২০ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ১৮২ জন, জমা ১৫ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৫৫ জন আর জমা ১৭ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৫৯৬ জন আর জমা দিয়েছেন ২২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৮৩, ৪৬২, ১৬৯ ও ২৮৭ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন আর জমা দিয়েছেন ১৫,২৮,১০ ও ১৩ জন।

এদিকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।

১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।এরপর গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সেখানে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

এসি/আপ্র/২৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সতর্ক থাক...

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে