গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যার বিরুদ্ধে অভিযোগ, বক্তব্য না নিয়ে সংবাদ নয়: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২৯ মে ২০২৬ | আপডেট: ০৩:১৪ এএম ২০২৬
যার বিরুদ্ধে অভিযোগ, বক্তব্য না নিয়ে সংবাদ নয়: মির্জা ফখরুল
ছবি

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হবে, তার বক্তব্য না নিয়ে কোনো প্রতিবেদন করা উচিত নয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা এবং এর চেয়ে কঠিন পেশা আর আছে কি না তা তার জানা নেই। কারণ সাংবাদিকদের নানা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ফিলিস্তিন পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব সংঘাতে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

তিনি আরও বলেন, দেশে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে বিগত সরকারের সময়ে পাঁচ শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। এমন কোনো জায়গা ছিল না, যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি।

সংবাদ প্রকাশে ভারসাম্য বজায় রাখার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করার আগে অবশ্যই তার বক্তব্য নিতে হবে। এ বিষয়টি সাংবাদিকদের সবসময় মনে রাখতে হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ সেখানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার কমিশন গঠন ও গণভোটের কথাও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে। ব্যাংক খাতসহ বিভিন্ন খাত থেকে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, দেশকে আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। আগামী দিনে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে মুহূর্তেই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রহনন সম্ভব হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলের অন্যান্য নেতারা।
সানা/আপ্র/২৯/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই